প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

কক্সবাজারে বিপুল পরিমান রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি :

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এফএএম সাইফুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) সুমন তালুকদার, এটিএসআই মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার (২৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পালংখালী গয়ালমারা মোড় নামক স্থান দিয়ে বিপুল পরিমাণ পরিমান রাইফেল ও পিস্তলের গুলি পাচারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বহনকারী অঙ্গাত লোকটি দৌড়ে পালিয়ে যায়। এসময় অঙ্গাত ব্যক্তি গুলির ওজন বহন করতে না পেরে তা ফেলে দিয়ে দৌড়ে জঙ্গলের ভিতর পালিয়ে যায়।

পরে পুলিশ ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১৫০ রাউন্ড রাইফেলের গুলি ও ১০০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেন।

অজ্ঞাত পলাতক আসামির বিরুদ্ধে বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

প্রিন্ট করুন