ব্যাগ তল্লশি করে দুটি প্যাকেটে মোট ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
চাঁদপুরের লঞ্চঘাট থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড; এ সময় তার কাছ থেকে পাঁচ কেজির বেশি গাঁজা উদ্ধার করা হয়েছে।
রোববার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তার মো. সাগর (২৪) ভোলার লালমোহন উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা।
কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে কোস্ট গার্ডের একটি দল লঞ্চঘাটে অভিযান চালায়। এ সময় ব্যাগ কাঁধে থাকা সাগরের গতিবিধি সন্দেহজনক মনে হয়। তখন তার ব্যাগ তল্লশি করে দুটি প্যাকেটে মোট ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দ গাঁজা ও আটক মাদক বিক্রেতাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

নিজস্ব প্রতিবেদক :