প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার হাইওয়ে পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি থ্রী-হুইলার (ছোট টমটম) জব্দ করা হয়।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার রহমত এই প্রতিবেদককে বলেন, সোমবার (১৪ আগস্ট) রাত ১২ টা ৩০ মিনিটের সময় হোয়াইক্যং হাইওয়ে থানার এটিএসআই মোঃ মতিয়ার রহমান সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজ এর সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর একটি থ্রী হুইলার (মিনি টমটম) ও চালককে আটক পূর্বক তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে টমটম চালক এর সিট এর নীচে একটি হালকা নীল রং এর পলিথিনের ভিতর কচ টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেটে ৫০টি নীল রং এর জিপার ব্যাগের থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদক বহনের কাজে ব্যবহৃত থ্রী-হুইলার (মিনি টমটম) জব্দ করা হয়। অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে টমটম চালককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কক্সবাজার জেলার টেকনাফ থানা হৃীলা ১ নং ওয়ার্ডের আলী আকবর পাড়া গ্রামের আবু তাহের মিয়ার ছেলে নুরুল মোস্তফা (২২)।

রাত ২ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

প্রিন্ট করুন