প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা থেকে চুরি যাওয়া পিক-আপ কক্সবাজার আটক

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার থেকে চুরি হওয়া পিক-আপ কক্সবাজার থেকে উদ্ধার করেছে চিরিংগা হাইওয়ে পুলিশ।

চিরিংগা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৭ আগস্ট) সোয়া তিন ঘটিকার সময় বিশেষ সূত্রে জানতে পারেন যে কুমিল্লা থেকে একটি পিক-আপ রেজিঃ নং- (ঢাকা মেট্রো-ন-২১-০৩৬৫) চুরি করে চোরচক্র কক্সবাজারের উদ্দেশ্য রওয়ানা করেছে। এমন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় চিরিংগা হাইওয়ে থানার ওসি সঙ্গীর ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চকরিয়া থানা এলাকার বড়ইতলী ইউনিয়নের বানিয়াছড়া বাজার থেকে পিক-আপ টি আটক করেন।

এসময় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরচক্র জানান, উক্ত গাড়িটি কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার বাজারের পশ্চিম পাশের লোহারচর ফারুক মিয়ার বাড়ির উঠান থেকে চুরি করেন।

এ ঘটনায় গাড়ি চালক কোরপাই এলাকার আনসার আলী মেম্বার বাড়ির মোঃ ইউসুফ মিয়ার ছেলে মোঃ ইসমাইল হোসেন (২২) ও জেলার চান্দিনা থানার সোহিলপুর ইউনিয়নের বড়িয়া কৃষ্ণপুর গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ ইকবাল হোসেন (২৯) কে আটক করেন।

পরে মোবাইল ফোনে গাড়ির পকৃত মালিক জেলার দেবিদ্ধার উপজেলার ফতেয়াবাদ ইউনিয়নের শাইতাপাড়া গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে মোঃ মাহবুব কে খবর দিলে তিনি এসে গাড়ি সনাক্ত করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

প্রিন্ট করুন