কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তীর পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, থানার তদন্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান, কুমিল্লা জেলা পুজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম শামছুদ্দীন, চৌদ্দগ্রাম মডেল মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি রূপম সেনগুপ্ত, চন্দন কুমার সেন, সাংগঠনিক সম্পাদক শংকর মজুমদার ও বলরাম কর্মকার সহ আরো অনেকে।
সভা শেষে আসন্ন শারদীয় দূর্গা পূজায় সকল ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: