প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

গাঁজাসহ একজন কে গ্রেফতার করেছে ময়নামতি হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার কোতোয়ালিতে ০৮ (আট) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। সোমবার (০৯ অক্টোবর ২০২৩খ্রিঃ) রাত অনু: ০৭:৩০ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলো, চাঁদপুর জেলার শাহারাস্তি থানার প্রসন্নপুর এলাকার মোঃ সেলিম হোসেন (৩০)।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে সিএনজি যোগে মাদক বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ময়নামতি হাইওয়ে পুলিশ তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেন। অভিযান পরিচালনা করেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই মোঃ তৌহিদুল ইসলাম।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো: মিজানুর রহমান বলেন, মহাসড়কে সকল প্রকাশ অনিয়মের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন