প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

হাইওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

অদ্য ০৬ নভেম্বর ২০২৩ইং তারিখে হাইওয়ে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে দুপুর ১২:০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার(প্রশাসন)  জনাব ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া এর সঞ্চালনায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে নিরাপত্তা বিষয়ক, শৃঙ্খলা বিষয়ক, স্বাস্থ্য সেবা বিষয়ক আলোচনা করার পাশাপাশি সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যা উপস্থাপন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

উক্ত কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

এসময় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার(স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজি) সহ হাইওয়ে পুলিশের অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন