প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

জামায়াত নেতার টাকায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান”অডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার চৌদ্দগ্রামে  ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানের জন্য কথিত তিন আওয়ামী লীগ নেতা জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছ থেকে ৫লক্ষ টাকা এনে অনুষ্ঠান আয়োজন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত চৌদ্দগ্রামের দুই ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে চলছে সমালোচনার ঝড়। দলের ত্যাগী নেতাকর্মীরা বলছেন- যারা জামায়াতের কাছ থেকে টাকা এনে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন করেন, তারা কিসের আওয়ামী লীগ। এরা মুখে আওয়ামী লীগ বললেও জামায়াতের টাকা খেয়ে আওয়ামী লীগের বিরুদ্ধাচারণ করেন। জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করেন। মানুষ তাদের ধিক্কার জানাচ্ছে। ঘৃণা করছে।সম্প্রতি টিপু চৌধুরী নামে তৃণমূল লীগ নেতা পরিচয়ধারী এক ব্যক্তির সাথে জনৈক অপর এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়। এতে একজনকে বলতে শোনা যায়- ‘মিজান ভাই (সাবেক মেয়র) শুরু থেকে মুজিব ভাইয়ের কথা শুনলে জিনিসটা এ পর্যন্ত আসতো না। তাদের উস্কানিতে মিজান ভাই গোড়ামী করেছে।’এ সময় অডিও ক্লিপে অপরজন বলেন -‘তাদের সাথে মিশে টোটাল জিনিসটা জেনেছি। আলকরার সাবেক চেয়ারম্যান হেলাল, জালাল ও তমিজ উদ্দিন সেলিম জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বাসায় মিটিং করেছে। কোন কোন আওয়ামী লীগ নেতা তাহেরের হয়ে ঢুকবো, ফাইন্যান্স করবে এসব বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এসবের সাথে নাই।

এসময় অপরজন বলেন- ‘আমাদের এসব দরকার নাই। মুজিব ভাইয়ের মতো ভালো মানুষ পাইতো না। মুজিব ভাই চৌদ্দগ্রাম এ যা করেছে কল্পনাও করা যায় না।

কথোপকথন এর অডিওতে শোনা যায় একজন বলছেন ‘মুজিব ভাই জালালকে বের করে দেয়নি, মিজানকে বের করে দেয়নি তারা নিজে নিজেই বের হয়েছে, তিনি কাউকে কখনো বের করে দেন না।’

‘রাজনীতিতে তাদের কোন অবদান নাই, তারা কি কখনো মামলা খাইছে, আসামি হয়ছে, আর তাদেরকে  ফিন্যান্স করছে জামাতনেতা ডাক্তার  আব্দুল্লাহ মো: তাহের ও সেলিম। ১৫ আগস্ট এর প্রোগ্রাম করার জন্য জামাতনেতা ডাক্তার তাহের ৫ লাখ টাকা দিছে যে কারণে আমি সেদিন খাবারও খাইনি।

প্রিন্ট করুন