সোমবার (১৮ ডিসেম্বর) রাত ৭ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম সংগীয় ফোর্সসহ কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন হ্নীলা উচ্চ বিদ্যালয় এর সামনে চেক পোস্ট করা কালীন হ্নীলা টেকনাফ মূখী একটি মিনি টমটমকে থামার সংকেত দিলে সংকেত অমাান্য করে টমটম রাস্তার পাশে ফেলে চালক পালিয়ে যায়। ঐসময় উপস্থিত স্বাক্ষিদের মোকাবেলায় উক্ত মিনি টমটম তল্লাশি করে চালক এর সিটের নীচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় কালো রংয়ের স্কচ টেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট পাওয়া যায়। উক্ত প্যাকেট চারটিতে প্রতিটিতে ৫টি করে মোট ২০টি নীল রংয়ের বায়ু রোধক পলি ব্যাগ পেয়ে স্বাক্ষীদের উপস্থিতিতে উক্ত পলি ব্যাগসমূহ খুলে প্রতিটিতে ২০০ পিস করে মোট ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে পরিবহনের কাজে ব্যবহৃত মিনি টমটমসহ স্বাক্ষিদের উপস্থিতিতে জব্ধ তালিকা মূলে জব্ধ করা হয়। চালক পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয় নি। তবে পলাতক আসামীর নাম ঠিকানা সংগ্রহ করা হয়। প্রাথমিক তদন্তে প্রাপ্ত পলাতক আসামীর নাম নয়ন (২১), পিতা- মোঃ বেলাল, সাং- উলুচামরী, ওয়ার্ড নং- ০৬, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার মর্মে জানা যায়।
জব্ধকৃত ইয়াবার আনুমানিক মূল্য (৪০০০×৩০০) ১২০০০০০/- (বার লক্ষ) টাকা এবং মিনি টমটম (থ্রী হুইলার) এর মূল্য অনুমান ১০০০০০/- (এক লক্ষ) টাকা। টেকনাফ থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদ বিজ্ঞপ্তি :