প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় একাত্তর টিভির সাংবাদিকের উপর হামলা

মোঃ মেহেদী হাসান :

কু‌মিল্লা স্টে‌ডিয়াম মা‌র্কেটে লাইভ করার আগ মুহু‌র্তে একাত্তর টে‌লি‌ভিশ‌নের কুমিল্লাস্থ স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক ও ক‌্যামারাপার্সন সাইদুর রহমানের ওপর হাম‌লা ক‌রে‌ছে। কু‌মিল্লা-৬ আস‌নের আওয়ামীলী‌গের প্রার্থী আ,ক,ম বাহা উ‌দ্দিন বাহারের উপ‌স্থি‌তি‌তে নেতাকর্মীরা হামলা চালায়। এসময় একাত্তর টে‌লি‌ভিশ‌নের লাইভ ডিভার্স ও লাই‌ভের মোবাইলও ছি‌নি‌য়ে নেন।

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির কুমিল্লাস্থ স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখে এতথ্য জানান।

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির সাংবাদিকদের জানান, কাজী এনামুল হক যা লিখেছে ঘটনা এমন নয়, কোন হামলা হয়নি, কর্মীরা বলছে আপনি মিথ্যা খন্ডিত নিউজ করেন আমাদের নিউজ করার প্রয়োজন নেই। তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন সঠিক বিষয়টা জেনে নেবেন, বিভ্রান্ত হবেন না।

প্রিন্ট করুন