প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণপাড়ায় গোপনে হাইস্কুলের নাম পরিবর্তন প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক :

ব্রাহ্মণপাড়া উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর অলুয়া চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয়ের নাম গোপনে পরিবর্তন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সংশোধন করার বিনীত আহবান জানিয়ে এলাকার লোকজন ও প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর আহবান করেছে।

সময়ঃ সকাল ১০ টা তারিখঃ জানুয়ারি ১১, ২০২৩

আগামী বৃহস্পতিবার (অলুয়া চৌরাস্তা মোড় ও স্কুল প্রাঙ্গণ)

বর্তমান নামঃ রেজাউল হক উচ্চ বিদ্যালয় মনোহরপুর অলুয়া চন্ডিপুর, এই নাম এলাকার জনসাধারণ মেনে নেয়নি ও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

অনতিবিলম্বে সংশোধন করে মনোহরপুর অলুয়া চন্ডিপুর রেজাউল হক উচ্চ বিদ্যালয় নাম দেয়া হোক।

আয়োজনেঃ প্রাক্তন শিক্ষার্থীবৃ্ন্দ,  মনোহরপুর, অলুয়া, চন্ডিপুর ও রামনগর গ্রামের সর্বস্তরের জনগণ।

প্রিন্ট করুন