প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

এবিএস ফরহাদ :

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর নির্বাচন ১৯ ফেব্রুয়ারি (সোমবার)। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত শিক্ষকদের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।

শিক্ষকদের সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, নির্বাচন কমিশনার হয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহাবুব ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক মাসুম।

উল্লেখ্য, ২০২২ সালের ১ ডিসেম্বর কুবি শিক্ষক সমিতি-২০২৩ কার্যনিবার্হী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষকদের দুই পক্ষের দ্বন্ধে নির্বাচন স্থগিত হয়।

প্রিন্ট করুন