র্যাব ১১, সিপিসি-২ ও র্যাব-১, সদর কোম্পানী এর যৌথ আভিযানিক দল লক্ষীপুরের যুবলীগ নেতা মামুনুর রশিদ হত্যা মামলার প্রধান আসামী মোঃ জাকির হোসেনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী বিদেশ থেকে দেশে আসার পর ডিএমপি বিমানবন্দর থানা এলাকায় অভিযানের সময় গ্রেফতার হয়েছেন।
একটি প্রেস রিলিজের সূত্রমতে প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন- শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলা হয়েছে। র্যাব ফোর্সেস নিয়মিত ভাবে জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে থাকে।
প্রেস রিলিজে আরও বলা হয়েছে, গত ১৮ মে ২০১৫ তারিখে রাত ০৯:৩০ ঘটিকায় লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় যুবলীগ নেতা মামুনুর রশিদকে গুলি করে হত্যা করা হয়। হত্যার পরিকল্পনা করেছিলেন স্থানীয় কুখ্যাত জিসান বাহিনীর প্রধান মোঃ তুহিন। মামুনুর রশিদ কলেজে পড়াকালীন সময়ে ছাত্ররাজনীতি ও সমাজ সেবামূলক কাজের সাথে লিপ্ত ছিলেন। তার কর্মকান্ডের ফলে তার সাথে জিসান বাহিনীর দ্বন্দের সৃষ্টি হয়। জিসান বাহিনীর সদস্যরা মামুনুর রশিদকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। হত্যার ঘটনায় মামুনুর রশিদের ভাই বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেন দীর্ঘদিন দেশে ও বিদেশে পলাতক অবস্থায় আত্মগোপনে থাকেন। পরবর্তীতে ০৫ মাস আত্মগোপনে থাকার পর বিদেশ (কাতারে) থেকে দেশে আসা মাত্রই র্যাব-১১, সিপিসি-২ ও র্যাব-১, ব্যাটালিয়ন সদর একটি যৌথ আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি :