প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পিরোজপুরের ভান্ডারীয়ায় চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ী আটক

পিরোজপুর সংবাদদাতা :

পিরোজপুরের ভান্ডারীয়ায় চেক জালিয়াতির অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলেন শুভেচ্ছা বেকারির স্বত্বাধিকারী মিজানুর রহমান (৪৪)। তিনি জামিরতলা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্র অনুযায়ী, মিজানুর রহমানকে আজ সকাল আনুমানিক ১১ ঘটিকায় আদালতের নির্দেশে আটক করা হয়। তিনি ২০১৬ সালে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ভান্ডারিয়া শাখা থেকে একটি বাই মোয়াজ্জেল বিনিয়োগ গ্রহণ করেন। পরবর্তীতে উক্ত বিনিয়োগের টাকা পরিশোধ না করায় ব্যাংক তার বিরুদ্ধে এন,আই,এক্টের ১৩৮ ধারায় মামলা দায়ের করে।

দীর্ঘ শুনানির পর, পিরোজপুর যুগ্ম দায়রাজজ আদালতের বিচারক নাহিদা নাসরিন মিজানুর রহমানকে ১৯,২৮৩০১ টাকা (উনিশ লক্ষ আটাশ হাজার তিনশত এক টাকা) ও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের সাজা দেন। আদালতের নোটিশ অমান্য করে হাজির না হওয়ায়, বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজ সকালে ভান্ডারীয়া থানা পুলিশ তাকে তার বাসস্থান থেকে আটক করে।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা বিস্মিত হয়েছেন এবং ব্যবসায়ী সম্প্রদায়ে একটি উদ্বেগের সৃষ্টি হয়েছে। আটকের পর মিজানুর রহমানকে আদালতে হাজির করা হবে, যেখানে তার বিরুদ্ধে আরও শুনানি অনুষ্ঠিত হবে।

প্রিন্ট করুন