প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের ভার্চুয়াল ঈদ ও বাংলা নববর্ষ উদযাপন

জেসমিন মনসুর :

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক ভার্চুয়াল ঈদ পুনর্মিলনী এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জুম প্ল্যাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্ত থেকে সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ঈদ ও বৈশাখী গানের মধ্য দিয়ে এই দুই উৎসবের আনন্দ ভাগাভাগি করা হয়।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মুহিবুর রহমান মুহিব, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ময়নুল চৌধুরী হেলাল। বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদক প্রাপ্ত ডাঃ অরুপ রতন চৌধুরী এবং বিশিষ্ট সংগীত শিল্পী হিমাদ্রী বিশ্বাস বৈশাখী সংগীত পরিবেশন করেন। ঈদের গান পরিবেশন করেন সংগীত শিল্পী ও লেখক আলী ইদ্রিস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন নেতারা এবং প্রবাসীদের উন্নয়নে অবদানের কথা তুলে ধরেন। সংগঠনের মাধ্যমে দেশের উন্নয়নে প্রবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রিন্ট করুন