প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

কুমিল্লার টিক্কারচর গোমতী সেতু পর্যটকদের নিরাপত্তা ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার টিক্কারচর গোমতী সেতু, যা একটি জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে পরিচিত, সেখানে ফুটপাতের ভাঙ্গা অংশগুলো পর্যটকদের জন্য বিপদজনক হয়ে উঠেছে। সেতুর ফুটপাতের কিছু অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা অনেক পর্যটকের জন্য আহতের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাতের বেলায় সেতুর আলোকসজ্জা থাকলেও, ফুটপাতের এই অবস্থা পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ।

পর্যটকরা আশা করছেন যে কর্তৃপক্ষ দ্রুত এই মেরামত কাজ শুরু করবেন এবং সেতুটি আবার নিরাপদ হয়ে উঠবে। তবে, বর্তমানে মেরামতের কোনো সরকারি ঘোষণার তথ্য জানা যায়নি। স্থানীয় এলাকাবাসী, পর্যটক ও দোকানিরা দ্রুত প্রয়োজনীয় প্রক্ষেপ নেওয়ার জন্য জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন। সাংবাদিক মোহাম্মদ কাজী নুর আলম বলেন, সেতুর দু’পাশে সতর্কতামূলক চিহ্ন এবং ব্যারিকেড বসানোর মাধ্যমে পর্যটকদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করা উচিত। এছাড়াও, ফুটপাতের ভাঙ্গা অংশগুলো মেরামত করে পর্যটকদের জন্য নিরাপদ করে তোলা উচিত।

টিক্কারচর গোমতী সেতুর মেরামত কাজ জরুরি প্রয়োজন যা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করবে। কর্তৃপক্ষের উচিত এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সেতুটিকে আবার নিরাপদ করে তোলা।

উল্লেখ্য, গোমতী সেতুর উদ্বোধন হয়েছিল ২৫ মে ২০১৯ সালে। এই সেতুর মাধ্যমে দূরদূরান্ত থেকে আগত অসংখ্য পর্যটক এবং স্থানীয় জনগণের চলাচলের সুবিধা বেড়েছে। তবে বর্তমানে সেতুর অবস্থা দেখে মনে হচ্ছে এর মেরামতের প্রয়োজন প্রকট। সেতুর নিরাপদ চলাচলের জন্য এবং পর্যটকদের সুরক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

প্রিন্ট করুন