কুমিল্লা সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের শুভপুর এলাকার বাসিন্দা মোঃ আবু বক্করের ছেলে শরীফ, গত শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য বের হয়ে আর ফিরে আসেনি। পরিবার ও স্থানীয় পুলিশ তার সন্ধানে মরিয়া।
শুভপুর মায়তুল মামুর জামে মসজিদে নামাজ পড়ার জন্য বের হওয়া শরীফের বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন জানান, তারা লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত শুরু করেছেন।
পরিবারের সদস্যরা জানান, শরীফ প্রতিদিনের মতো জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন কিন্তু নামাজ শেষে বাড়ি ফিরে না আসায় তারা উদ্বিগ্ন। সম্ভাব্য সকল জায়গায় খোজ-খবর নিয়েও শরীফের কোন সন্ধান পাননি। বর্তমানে বিভিন্ন স্থানে খোজা-খুজি অব্যাহত রয়েছে।
শরীফের পিতা মোঃ আবু বক্কর জানান, তার ছেলের কোন প্রকার সন্ধান পাওয়া গেলে সাথে সাথে থানায় অবহিত করার জন্য অনুরোধ জানান। ঘটনার বিষয়ে পরিবারের সদস্যগন ও আত্মীয় স্বজনদের সাথে আলাপ-আলোচনা করে অভিযোগ দায়ের করেছেন।
যদি কেউ শরীফের সন্ধান পান, তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য পরিবার অনুরোধ জানিয়েছে: সন্ধান প্রার্থী: মোঃ আবু বক্কর (৩৮) মোবাইল: ০১৯৫০-৮০৯৫৬৫

নিজস্ব প্রতিবেদক :