প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিক আন্দোলনে যানজট

নিজস্ব প্রতিবেদক :

বেতন ও ওভারটাইমের বকেয়া দাবিতে শ্রমিকদের আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বেলাশ্বর এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে ডেনিম প্রসেসিং প্লান্টের শ্রমিকরা এই অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবার বাহার মজুমদার জানান, যানজট নিরসনে কাজ চলছে এবং বর্তমানে রাস্তায় যানজট নেই।

প্রিন্ট করুন