গত ৩১ জুলাই ভোর ০৫:৫০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই (নিঃ) মোহাম্মদ শাহাবুর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার শশীদল এলাকায় আসামীর বসতবাড়ি হতে ৩০০ (তিন শত) বোতল স্কাফ সিরাপ ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান।
গ্রেফতারকৃত ব্যাক্তি হলো, ব্রাহ্মনপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোঃ আবু তাহের এর ছেলে মোঃ রাকিবুল হাসান ওরপে রাকিব (২২), জেলাঃ কুমিল্লা।
উক্ত বিষয়ে কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানার মামলা নং-২২, তারিখ- ৩১/০৭/২০২৪, ধারা- ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
উক্ত বিষয়ে ওই এলাকায় মাদক সেবক ও মাদক কারবারিদেরকে পুলিশের কড়া নজরদারিতে রাখবেন বলে জানিয়েছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

মোঃ সাখাওয়াত হোসেন :