প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

জুবায়েরের তারুণ্যজয়ী ‘বঙ্গ একাডেমি’

অনলাইন ডেস্ক :

একটা সময় ছিল-শিক্ষা লাভের জন্য মাইলকে মাইল পেরিয়ে যেতে হতো দূর-দুরান্তে। এখন ঘরে বসেই চলছে শিক্ষার্জন।ইন্টারনেটের মাধ্যমে নানা দক্ষতা অর্জন করা যাচ্ছে বিভিন্ন ই-লার্নিং প্ল্যাটফর্মে। সম্ভাবনাময় এ সেক্টরে সম্প্রতি যুক্ত হয়েছে ‘বঙ্গ একাডেমি’। প্রতিষ্ঠানের উদ্যোক্তা জুবায়ের ওপর ট্রেনিং দিয়ে আসছিলেন তিনি। কিন্তু করোনা মহামারীতে বন্ধ রাখতে হয় জুবায়ের এর ট্রেনিং সেন্টার। তবে থেমে থাকেননি তিনি। নতুনভাবে গড়ে তোলেন অনলাইন ভিত্তিক ট্রেনিং প্রতিষ্ঠান ‘বঙ্গ একাডেমি’। ট্রেনিং পেতে ঝুঁকে ঝাঁকে তরুণরাও ঝুঁকে পড়েন একাডেমিতে। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের ওপর অনলাইন ট্রেনিং ‘জিরো টু হিরো ইন অ্যান্ড্রয়েড’ দিয়ে শুরু হয়েছে এই ই-লার্নিং প্ল্যাটফর্মের যাত্রা। এই প্ল্যাটফর্মে কোর্সের মাধ্যমে ঘরে বসে অ্যাপ ডেভেলপমেন্ট শিখছেন শত শত তরুণ। শুন্য থেকে ধারাবাহিকভাবে শেখানো হচ্ছে অ্যাপ তৈরির কৌশল। পাশাপাশি কীভাবে অ্যাপ থেকে টাকা আয় যায়, কীভাবে প্রফেশনাল পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হয় তাও রয়েছে একটি হোসেন। ইতিমধ্যে তরুণ প্রজন্মের মনজয় করেছে প্ল্যাটফর্মটি। একাধিক অ্যাপ তৈরি করে জনকল্যাণে কার্যকর ভূমিকা রেখে চলেছেন প্রতিভাবান তরুণ উদ্যোক্তা জুবায়ের। মাত্র ১৬ বছর বয়সে উদ্যোক্তা হয়ে ওঠা এ তরুণ প্রযুক্তিবিদ প্রতিষ্ঠা করেন ‘জুবায়ের অ্যাপ একাডেমি’। এর মাধ্যমে দীর্ঘ ৫ বছর ধরে অ্যাপ ডেভেলপমেন্টের কোর্সেই।

www.bongoacademy.com ঠিকানায় প্রবেশ করে অংশগ্রহণ করা যায় ক্লাসে। ট্রেনিং পরিচালনা করেছেন জুবায়ের নিজেই। জানা গেছে, জুবায়েরের উদ্ভাবিত

‘ভ্যাট চেকার’ অ্যাপ দেড় বছরে বাংলাদেশ সরকারকে সাড়ে তিনশ কোটি টাকার রাজস্ব ক্ষতি থেকে বাঁচিয়ে দিয়েছে। তার একটি মোবাইল অ্যাপ ‘টপ টিউব’ মাত্র দুই বছরে বিশ্বব্যাপী ২৫ লাখ ব্যবহারকারী ছাড়িয়ে যায়। এছাড়া আরও অনেক উদ্ভাবনী কাজের মাধ্যমে দেশব্যাপী সাড়া ফেলেন এ তরুণ অ্যাপ নির্মাতা। সম্প্রতি জুবায়ের এর তৈরি ‘বঙ্গ স্ক্যানার’ এবং ‘মাই কোর্ট’ অ্যাপ সুনাম কুড়িয়েছে। জুবায়ের বিশ্বাস করেন, তরুণদের কাজের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু দাঁড়িয়েছে এবং আরও উচ্চ পর্যায়ে যাবে।

প্রিন্ট করুন