মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে খিরনশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল কাজী জাফর আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে খিরনশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্বোধন উপলক্ষে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের উপ-অধিনায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর মো. মাহিন আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মু. বেলাল হোসাইন, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ বদিউল আলম, মুন্সীরহাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, মুন্সীরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আব্দুল হালিম ভূঁইয়া, খিরনশাল কাজী জাফর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান।
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মো: মাসুম বিল্লাহ সিদ্দিকী এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার শাহজাহান, খিরনশাল ফাযিল মাদ্রাসার বাংলা প্রভাষক মো. শাহজাহান, আরবী প্রভাষক জহিরুল ইসলাম মজুমদার, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মাস্টার শাহিন হোসেন পাটোয়ারী, সামাজিক ব্যক্তিত্ব সাংবাদিক হাসান মুহা: জহির, সাংবাদিক বেলাল হোসাইন, কামাল হোসেন নয়ন, মাস্টার মো: ইউসুফ মজুমদার, ইউনিয়ন জামায়াত নেতা শাখাওয়াত হোসেন শামীম, জামায়াত নেতা আলমগীর হোসেন, কামরুল ইসলাম, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ওমর ফারুক, যুবনেতা মো: জাকারিয়া প্রমুখ।
অনুষ্ঠানে মো. শাহীনকে সভাপতি ও সাজ্জাদুর রহমান রবিনকে সাধারণ সম্পাদক করে খিরনশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

অনলাইন ডেস্ক