প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

থিরাপুকুর পাড় যুব সমাজ ও সানফ্লাওয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রুহুল আমিন চৌধুরী সুমন :

কুমিল্লা মহানগরীর ডুলিপাড়া ফানটাউন সংলগ্ন বালুর মাঠে শুক্রবার (১১ অক্টোবর) থিরাপুকুর পাড় যুব সমাজ ও সানফ্লাওয়ার বয়েজ ক্লাবের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কিং অব লাকসাম এবং সুজানগর ১৭ নং ওয়ার্ড। সুজানগর একাদশ আগে ব্যাট করে ৭৬ রানের টার্গেট দেয়, যা কিং অব লাকসাম ১ উইকেট হাতে রেখে জয়লাভ করে। কিং অব লাকসামের ব্যাটার মাসুম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত হীরা, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুর রহমান, যুবদল নেতা মাহবুবুর রহমান, ছাত্রনেতা সাব্বির হোসেন রাব্বি, মনির হোসেন অপু, আমিন উদ্দিন আমির, আহমদ উল্লাহ শাওন, তুষার আহমেদ, জাহিদ হাসান রাসেল, সজিব হোসেন, মোঃ রিপন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে সব সময় আয়োজকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।

প্রিন্ট করুন