প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

সাবেক এমপির ভাতিজাসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ভাতিজাসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) কুমিল্লার ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ভাতিজা হাবীবুস সায়েরিন সায়ের, যিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। অপরজন হলেন কুমিল্লা মহানগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হানিফ মিয়া।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রিন্ট করুন