প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযান : ২৮.৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

মোঃ সাখাওয়াত হোসেন :

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানাধীন বলদাখাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ সুয়েল রানা (২৭), মোঃ সোহেল রানা (২০) এবং মোঃ সোহেল রানা (২৬) নামক ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ২৮.৫ কেজি গাঁজা ও মাদকদ্রব্য পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর ধারাবাহিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রিন্ট করুন