কুমিল্লা বুড়িচংয়ের পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়তের সুবিধার্থে বিআরটিসি কর্তৃক ৭০ সিট বিশিষ্ট ২টি বাস প্রদান করা হয়েছে। রোববার সকালে কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বাসগুলোর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আবদুর রহমান রব চেয়ারম্যান এবং বিআরটিসি ডেপুটি জেনারেল ম্যানেজার শুকদেব ঢালি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বাসগুলোর উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবু ইউছুফ ভূঞা এবং সঞ্চালনা করেন প্রভাষক মো. ফরিদ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. ছাইদুল ইসলাম। বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক কাজী নঈমুল ইসলাম।
এই বাস প্রদান শিক্ষার্থীদের যাতায়তের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

ফয়েজ আহাম্মদ ভূইয়া :