যৌথ বাহিনীর নেতৃত্বে অবৈধ অস্ত্র ও চিহ্নিত সন্ত্রাসী উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হওয়া এই অভিযানে ৪/৫ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা জেলার নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গত ০২ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০২৪৫ ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী জিয়ারকান্দি, গৌরীপুর, দাউদকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একাধিক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলাম (পিতাঃ মোঃ হারুন মিয়া) কে আটক করা হয়। তার বিরুদ্ধে পূর্বে মাদক, ধর্ষণ ও অস্ত্র মামলা ছিল। গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তীতে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়।
যৌথ বাহিনীর এই অভিযান অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক :