প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

মেঘনায় যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারে জড়িত পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মেঘনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত আপন তিন ভাইসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের বগাবাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা, ভারতীয় রুপি এবং মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে হোমনা, মেঘনা ও বাঞ্ছারামপুরের দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ওবায়দুল এবং মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলের নেতৃত্বে সেনাবাহিনীর ৪৫ ও পুলিশের ১২ জন সদস্য অংশ নেন।
এদিকে, যৌথবাহিনীর অন্য একটি অভিযানে খাইরুল ইসলাম নামে মাদক, ধর্ষণ ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিনগত গভীর রাতে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর জিয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। খাইরুল জিয়ারকান্দি এলাকার মো. হারুনের ছেলে। গ্রেপ্তারের পর তাকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট করুন