মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: সৌদিআরবের মদীনায় সড়ক দুর্ঘটনায় মো: রবিউল হোসেন (২৫) নামে চৌদ্দগ্রামের এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর পশ্চিম পাড়া মিয়াজী বাড়ীর আলহাজ¦ মো: আব্দুর রাজ্জাক এর ছোট ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আট মাস পূর্বে রবিউল হোসেন জীবিকার তাগিদে সৌদিআরব যায়। প্রবাসে সে মোটরসাইকেলে খাবার ডেলিভারির কাজ করতো। গত তিনমাস পূর্বে ডেলিভারির কাজ করতে গিয়ে সেখানে সে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া বারটায় চিকিৎসাধিন অবস্থায় সে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে সে মা-বাবা, ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। এদিকে রবিউল এর আকষ্মিক মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের মাতম বইছে। আইনী প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহে নিহতের লাশ দেশে আসবে বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক