প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

অনলাইন ডেস্ক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলা দোয়েল চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কুমিল্লা জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শৈলপতী নন্দন চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী, আবুল হাশেম, আব্দুল বারিক, শাসছুল হক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম চৌধুরী নিজাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড পৌরসভার সাবেক কমান্ডার কাজী জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ড বাতিসা ইউনিয়নের সাবেক কমান্ডার নিজামুল হক মজুমদার, সাবেক ডেপুটি কমান্ডার আমির হোসেন মজুমদার, উজিরপুর ইউনিয়নের সাবেক কমান্ডার জমির উদ্দিন, কালিকাপুর ইউনিয়ন সাবেক কমান্ডার মো: ফারুক, বাতিসা ইউনিয়নের সাবেক কমান্ডার ইদ্রিস ভূইয়া, আলকরা ইউনিয়নের সাবেক কমান্ডার পেয়ার আহমেদ, উপজেলা শুভপুর ইউনিয়নের সাবেক ডেপুটি কমান্ডার গাজী নূর হোসেন প্রমুখ।

উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানু নামের এক মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করে গলায় জুতার মালা পড়িয়ে এলাকা ছাড়া করেছেন একদল দুর্বৃত্ত। এ ঘটনার একটি ভিডিও গত রোববার (২২ ডিসেম্বর) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। লাঞ্চিত মুক্তিযোদ্ধা উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। তার বয়স ৭৮ বছর। ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সর্বত্র নিন্দার ঝড় উঠে।

প্রিন্ট করুন