প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

কুমিল্লার নাশকতা মামলা থেকে অব্যাহতি পেলেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ২০১৫ সালে দায়ের করা এক নাশকতা মামলা থেকে বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত। সোমবার ২০ জানুয়ারি কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা জেসমিন তাকে অব্যাহতি দেন। বুধবার ২২ জানুয়ারি বিষয়টি প্রকাশ্যে আসে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার আদালতের পিপি এ্যাডভোকেট কায়মুল হক রিংকু।

এ্যাডভোকেট কায়মুল হক রিংকু জানান, ২০১৫ সালের ২৫ জানুয়ারি হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা-চটগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি নাশকতা মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় বেগম খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। খালেদা জিয়া এই মামলায় ৩২ নম্বর আসামি।

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য পাওয়া যায়নি এবং রাজনৈতিক কারণে এই মামলা দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।

প্রিন্ট করুন