প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হওয়ায় জাকারিয়া তাহের সুমনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো বরুড়া জাতীয়তাবাদী অফিসার্স ফোরাম

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হওয়ায় বরুড়া জাতীয়তাবাদী অফিসার্স ফোরাম ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় ঢাকা গুলশান কার্যালয়ে বরুড়া জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের আহবায়ক নাছির উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আমজাদ হোসেনের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক জাকারিয়া তাহের সুমনকে।

এই সময় উপস্থিত ছিলেন বরুড়া জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, জাকারিয়া সরকার, আমিনুল ইসলাম, সোলাইমান আহমেদ, শাহ ইমরান মাসুদ, নাজমুল হাসান পাটোয়ারী, শাহপরান হোসেন বাবলু, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল আজিজ, দিদার, মির্জা জসিম উদ্দিন, আমজাদ হোসেন নাঈম, রাসেল পাটোয়ারী, সাইফুল ইসলাম, হাসান মাহমুদ, আবুল হাসান, জয়নাল আবেদীন ও ডা: নেওয়াজ শরীফ মানিক প্রমুখ।

উল্লেখ্য, ২ফেব্রুয়ারি (রবিবার) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

প্রিন্ট করুন