মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনী কর্তৃক ‘অপারেশন ডেভিল হান্ট’ চালিয়ে দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলো: সিলেট জেলার কানাইঘাট উপজেলামুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:র নন্দিরাই গ্রামের (বর্তমান ঠিকানা: গ্রাম-সালুকিয়া, ০৬নং ঘোলপাশা ইউপি, থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্ল) মৃত আব্দুর রকিবের ছেলে মোঃ জাকির হোসেন (৪২) ও চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোঃ সাদ্দাম হোসেন(৩২)।
আটককৃতদেরকে রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।
তিনি আরও জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ এর বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দুইজনকে আটক করেছে। এই দুইজন আওয়ামী লীগের পদধারী ব্যক্তি। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন অপকর্মের সাথে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। দুষ্কৃতিকারী ও অপকর্মের সাথে জড়িতদের গ্রেফতারে এমন অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক