প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ফ্যাসিস্ট দালালদের হামলা : সাংবাদিক জামাল উদ্দিন স্বপনের উপর ভয়াবহ আক্রমণ

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় সাপ্তাহিক সবুজপত্র পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন স্বপনের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। বুধবার বিকেলে পৌরসদরের একটি এনজিও অফিসে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

জানা যায়, গত মঙ্গলবার মদিনা ইটভাটা থেকে কথিত প্রেসক্লাব পরিচয় দিয়ে ১০ হাজার ২ শত টাকা বিকাশের মাধ্যমে চাঁদাবাজি করা হয়। এ নিয়ে সবুজপত্র ফেসবুক পেজে পোস্ট করা হয়। এর জের ধরে মাঈন উদ্দিন দুলাল, তাজুল ইসলাম, কেফায়েত উল্লাহ মিয়াজি, সাইফুল ইসলাম, সোহরাব হোসেন, নাইম উদ্দিন, শাফয়েত উল্লাহ মিয়াজি, ইমরান হোসেন সোহানের নেতৃত্বে হামলা চালিয়ে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামাল উদ্দিন স্বপনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় তার মোবাইল চিনিয়ে নিয়ে পোস্ট ডিলেট করে নতুন করে আরেকটি পোস্ট করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, হামলার সময় সামনে ১০-১২ জন থাকলেও পিছনে কয়েকজন অস্ত্রধারী ছিলো। মূলত হত্যার উদ্দেশ্যে সাংবাদিক স্বপনের উপর হামলা চালানো হয়।

এ বিষয়ে ভূক্তভোগী সাংবাদিক জামাল উদ্দিন স্বপন বলেন, “মাঈন উদ্দিন দুলাল, তাজুল ইসলামের নেতৃত্বে সারা উপজেলা ব্যাপী ইটভাটা, হাসপাতাল, রাজনীতিবিদ, মাটি ব্যাবসায়ী, ঠিকাদারের নিকট থেকে রমজানকে সামনে রেখে ব্যাপক চাঁদাবাজি করে। তারা কোন প্রকৃত সাংবাদিক না, তারা চাঁদাবাজ। আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর এ সন্ত্রাসী হামলা চালায়। আমি এদের বিচার দাবি করছি। এরা প্রশাসনের ছত্রছায়ায় চাঁদাবাজি করে।”

প্রিন্ট করুন