বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
বার্তায় আরও জানানো হয়, যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে দলের ভাইস চেয়ারম্যান এবং হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
হাজী আমিন উর রশিদ ইয়াছিনের এই মনোনয়নকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এ খবরে বুধবার রাতেই নগরীতে আনন্দ মিছিল করেন নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক :