প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

এক নারীসহ দুই এনজিও কর্মীকে নির্যাতন : মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার চান্দিনায় আইডিএফ এনজিও’র এক পুরুষ ও এক নারী কর্মীর উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কয়েকজন যুবক তাদের আটক করে পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে মারধর ও বৈদ্যুতিক শক দেয়। নারী কর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতন চালায় এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে।

নির্যাতনকারীরা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি করে। ভুক্তভোগী নারী তার বোনের মাধ্যমে বিকাশে ২০ হাজার টাকা পাঠালেও নির্যাতন বন্ধ হয়নি। গ্রামবাসী টের পেয়ে ডাকাত বলে ধাওয়া করলে নির্যাতনকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় এনজিও কর্মী তারেক রহমান চারজনের নাম উল্লেখ করে চান্দিনা থানায় মামলা দায়ের করেছেন। চান্দিনা থানার ওসি নাজমুল হুদা জানান, ভুক্তভোগীদের চিকিৎসা শেষে থানায় এনে মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রিন্ট করুন