আইনাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র এডভোকেট মো. আরিফুর রহমান শ্রাবণ কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। দীর্ঘদিন ধরে আইন পেশায় সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তিনি নিজেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিবেদিত করেছেন।
এডভোকেট শ্রাবণ কেবল একজন দক্ষ আইনজীবীই নন, বরং সমাজসেবা ও জনকল্যাণে নিবেদিত একজন মানবিক ব্যক্তিত্ব। তিনি ‘মানবিক বুড়িচং-ব্রাহ্মণপাড়া’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে তাঁর অনন্য ভূমিকা সর্বমহলে প্রশংসিত। তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে সমাজে তার স্বকীয়তা তৈরি করেছেন।
আইন পেশায় তার বাগ্মিতা, যুক্তিনিষ্ঠতা এবং আইনের গভীর জ্ঞানের কারণে বিচারপ্রার্থী মানুষের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এডভোকেট শ্রাবণ বিচারকে পেশা নয় বরং একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ন্যায়বিচার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। এই দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার সঙ্গে কাজ করে যাব।”
তাঁর এই গুরুত্বপূর্ণ অর্জনে সহকর্মী, সিনিয়র আইনজীবী, রাজনৈতিক সহযোদ্ধা এবং বিভিন্ন স্তরের মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সকলের প্রত্যাশা, অতীতের মতোই তিনি নতুন দায়িত্বেও সাহসী, ন্যায়পরায়ণ এবং মানবিক ভূমিকা পালন করবেন।
এডভোকেট শ্রাবণের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাল্টিরাজাপুর পূর্ব খোদাইধূলী গ্রামে। তাঁর এই সাফল্যে গ্রামের মানুষও গর্বিত।

ফয়েজ আহাম্মদ ভূইয়া :