কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আদালতের রায়ে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩০% কোটা সংরক্ষণের নির্দেশের প্রতিবাদে তীব্র আন্দোলন শুরু করেছে। আজ তারা মিডটার্ম পরীক্ষা বর্জন করে জানিয়ে দেয়, “১০ম গ্রেডের চাকরি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার। কোনো ভাগাভাগি চলবে না।”
কিছুদিন আগে ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রমোশন দাবি করে আদালতের রায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। তাদের মতে, এটি কারিগরি শিক্ষার মানকে ধ্বংস করবে। তারা তিনটি দাবি তুলে ধরেছে: অবিলম্বে রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টর পদ বিলুপ্তি, এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য উন্মুক্ত নিয়োগ।
সমাবেশে শিক্ষার্থীরা স্লোগান দেন, “ক্রাফট ইনস্ট্রাক্টর হটাও, কারিগরি শিক্ষা বাঁচাও,” এবং দাবি আদায় না হলে সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এই আন্দোলন এখন কুমিল্লার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ছে, যা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পলিটেকনিক প্রতিনিধি :