চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) বিকালে উপজেলার গুনবতী ইউনিয়নের ০২নং ওয়ার্ড সুরিকরা গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মো: নুরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকী, সাবেক ছাত্রনেতা ইলিয়াছ হোসেন ভূঁইয়া রুবেল, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুনবতী ইউনিয়নের সেক্রেটারী মোহাম্মদ ইকবাল হোসেন লিটন এর সভাপতিত্বে ও ০২নং ওয়ার্ড সভাপতি মো: এমাম হোসেন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ০৩নং ওয়ার্ড সভাপতি মো: রফিকুল ইসলাম ফরায়েজী, ০২নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সেক্রেটারী মো: নাঈম মজুমদার, সাংবাদিক মো: ইউছুফ ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক মাস্টার ওবায়দুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন প্রমুখ।

অনলাইন ডেস্ক