প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

চৌদ্দগ্রামে ইউনিটি ফাউন্ডেশন’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সংগঠন ‘ইউনিটি ফাউন্ডেশন’ এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে সেমাই, চিনি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিলো। ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার পেয়ে সন্তোষ জানিয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগী অসহায় পরিবারের সদস্যরা। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভাধিন নবগ্রামে ‘ইউনিটি ফাউন্ডেশন’ এর সভাপতি মো: ইমাম হোসেন এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী আজাদ হোসেন দীপু, রবিউল করিম শামীম, শফিউল করিম, মো: কামরুল ইসলাম ভ‚ঁইয়া, মো: শাহীন মুজমদার, রফিকুল ইসলাম শামীম, এডভোকেট আজাদ হোসেন, ডাক্তার দ্বীন ইসলাম রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী মো: মামুন, ইউছুফ হোসাইন সুমন, ফাহিম ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো: ইউনুছ মেম্বার, ফাউন্ডেশনের সদস্য মো: বাপ্পি, মো: বিজয়, ইশতিয়াক হোসেন, মো: মোহন, আব্দুল হালিম, মো: ইয়াছিন, মো: রায়হান উদ্দীন, আব্দুল কাদির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রিন্ট করুন