প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

চৌদ্দগ্রামে গোয়ালঘরের তালা কেটে ৫টি গাভী চুরি, এলাকায় বিরাজ করছে আতঙ্ক

অনলাইন ডেস্ক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ চোরচক্র কর্তৃক গোয়ালঘরের তালা কেটে ৫টি গাভী চুরি করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার ভোর রাতে পৌরসভাধিন পাঁচরা গ্রামের মুক্তার বাড়িতে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো: শরীফ। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিদনের মতো বুধবার রাত আনুমানিক দুইটার সময় ভুক্তভোগি মো: শরীফ গোয়ালঘরে খড় দিয়ে অস্ট্রেলিয়ান তিনটি গাভীন গাভী, তিনটি দুধের গাভী ও দুইটি বাছুরসহ মোট আটটি গরু রেখে বাইরে তালা লাগিয়ে ঘুমিয়ে নিজঘরে পড়েন। তিনি ভোর ৫টায় ঘুম থেকে উঠে দেখেন, গোয়ালঘরের দরজার তালা ভেঙে অজ্ঞাতনামা চোরচক্র ওই ঘরে রাখা তিনটি গাভীন গাভী ও দুইটি দুধের গাভী নিয়ে যায়। পাঁচটি গাভীর আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রিন্ট করুন