ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার বিকাল ৩টায় মনোহরপুর ঈদগাহ্ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি ও আহ্বায়ক সদস্য উপজেলা বিএনপির শামসুল আলম ভুঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল্লাহ রবি, যুগ্ম আহ্বায়ক ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি। প্রধান মেহমান ছিলেন মোঃ নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোঃ জাবের, হাজী মোঃ আমানত খান, স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন।
সম্মেলনটি সঞ্চালনা করেন মোঃ আব্দুর রশিদ ও সফিক মেম্বার। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ত্যাগী কর্মীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন।
সম্মেলনের শেষে হাজী আবুল বাসারকে সভাপতি, মোঃ রফিকুল ইসলাম ভুঁইয়াকে সাধারণ সম্পাদক এবং মোঃ মোসলেম উদ্দিন ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ফয়েজ আহমেদ ভূইয়া :