কুমিল্লা জেলার লাকসাম থানার গোবিন্দপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মোসাঃ রোকসানা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ এপ্রিল) সকালে।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
রোকসানার পরিবারের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে রোকসানার স্বামী মোঃ ফয়সাল তাকে হত্যা করেছেন বলে তাদের সন্দেহ।
অন্যদিকে, ফয়সালের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি আত্মহত্যার ঘটনা। তিনি জানান, দাম্পত্য জীবনে কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল, যা হয়তো রোকসানাকে মানসিক চাপে ফেলেছিল।
নিহত রোকসানার পিতা মোঃ আলী আশ্রাফ পলকোট গ্রামের বাসিন্দা, আর স্বামী মোঃ ফয়সাল গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের পুত্র।
এ ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

রুহুল আমিন চৌধুরী সুমন।