আজ ৩০ এপ্রিল বরুড়া উপজেলা পরিষদ ও বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে বরুড়া উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। দুপুর ১২:০০ থেকে ২:৪৫ পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আইন লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এর মধ্যে মেসার্স শ্যামল স্টোরকে গুণগত মান সনদবিহীন পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে ২৫,০০০ টাকা,লোকনাথ ভান্ডারকে মেয়াদোত্তীর্ণ পণ্য প্রদর্শনের দায়ে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” এর অধীনে ৩,০০০ টাকা, ফেমাস সুপার শপ কে একই অপরাধে ৬,০০০ টাকা এবং মিষ্টিমুখ দোকানকে নিবন্ধন সনদ ছাড়াই ফারমান্টেড মিল্ক পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে ৮,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার মোঃ ইকবাল আহম্মেদ এবং পরিদর্শক মো. হাফিজুর রহমান।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

রুহুল আমিন চৌধুরী সুমন।।