ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াল বাঞ্ছারামপুর রেনেসাঁ ফাউন্ডেশন। সংগঠনটি তাদের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি এক টন চাল বিতরণ করেছে।
বাঞ্ছারামপুর রেনেসাঁ ফাউন্ডেশন একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হিসেবে সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির মূল লক্ষ্য একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধশালী সমাজ গঠন।
চাল বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জাকারিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং বাঞ্ছারামপুর-০৬ আসনের এমপি পদপ্রার্থী, বাঞ্ছারামপুর মাটি ও মানুষের প্রিয় নেতা অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবুল বাশার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ শামীম নুর ইসলাম, মোঃ আলাউদ্দীন সাদী ও মোঃ সাইদুর রহমান।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য:
সামাজিক উন্নয়ন: শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা।
মানবিক সহায়তা: দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
সচেতনতা বৃদ্ধি: সামাজিক ও পরিবেশগত বিষয়ে জনগণকে সচেতন করা।
দুর্যোগ ব্যবস্থাপনা: প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে প্রাথমিক সহায়তা প্রদান।
সংস্কৃতি ও ক্রীড়া: সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চার প্রসারে উদ্যোগ নেওয়া।
ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগটি সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

মোঃ আলাউদ্দীন সাদী, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া