প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ঐক্য ও উদ্দীপনার এক অনন্য আবহে কুমিল্লা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ৯ আগস্ট, কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।

 

সকাল ১০টা থেকে সদস্যদের ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সকাল ১১টায় সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়—কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মনির হোসেন, গীতা পাঠ করেন নেহাল কুমার দাস রিপন এবং ত্রিপিটক পাঠ করেন অশোক কুমার বড়ুয়া।

 

উদ্বোধনী বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল। সভাপতির শুভেচ্ছা বক্তব্যে কাজী এনামুল হক ফারুক সাংবাদিকদের ঐক্য ও দায়িত্ববোধের ওপর গুরুত্ব দেন।

 

সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু শোক প্রস্তাব উপস্থাপন করেন। প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

 

সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিগত সভার রেজুলেশন ও প্রতিবেদন উপস্থাপন করেন। অর্থ সম্পাদক তাওহিদ হোসেন মিঠু আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন।

 

সভায় সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন প্রবীণ ও নবীন সাংবাদিকরা—মোহাম্মদ সহিদ উল্লাহ, মোহাম্মদ রফিকুল ইসলাম, নীতিশ সাহা, সাইয়িদ মাহমুদ পারভেজ, ওমর ফারুকী তাপস, অধ্যাপক মীর শাহালম, সাদিক মামুন, শহীদুল্লাহ মিয়াজী, মোবারক হোসেন, কাজী মীর আহমেদ মীরু, জসিম উদ্দিন চাষী ও নজরুল ইসলাম দুলাল।

 

সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

প্রিন্ট করুন