প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে চুরি হ‌ওয়া মোটরসাইকেল উদ্ধার ও গ্রেপ্তার ৩ নিজস্ব প্রতিবেদক;

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে চুরি হ‌ওয়া মোটরসাইকেল উদ্ধার ও গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক;

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ নং মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের ছায়েদ আলী বেপারি বাড়ির আব্দুল মালেক মিয়ার বসতঘরে হিন খুদে একটি মোটরসাইকেল ও ৩ টি মোবাইল চুরির ঘটনা ঘটে।

গত ০৪/০৯/২০২৫ ইং তারিখ দিবাগত রাতে মনোহরপুর উত্তর পাড়া মালেক মিয়ার বসতঘরে পুরনো কৌশলে হীন খোদে মোটরসাইকেল ও মোবাইল চোরের একটি চক্র এই দুর্দান্ত চুরির ঘটনা ঘটায়।

মালেক মিয়ার ছেলে মোঃ ইয়ামিন তার মোটরসাইকেল ও মোবাইল উদ্ধারের জন্য ব্রাহ্মণপাড়া থানায় গিয়ে বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
বাদী মোহাম্মদ ইয়ামিন এর অভিযোগের প্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার দেবিদ্বার কুমিল্লা মহোদয় (সার্কেল) এবং ব্রাক্ষণপাড়া থানা অফিসার ইনচার্জ মহোদয়ের বিভিন্ন দিকনির্দেশনায়, ব্রাহ্মণপাড়া থানার মামলা নং ১০, তারিখ ০৫/৯/২৫ ধারা ৪৫৭/৩৮০ রুজু হওয়ার পর এস আই জাহাঙ্গীর আলম এবং এ এস আই রতন কুমার মল্কিক অভিযান পরিচালনা করিয়া জনগণের সহায়তায় কংশনগর এলাকা হইতে বাদীর চুরি হওয়া মোটরসাইকেলটি আসামি রাকিব মিয়া, পিতা মোহাম্মদ জজ মিয়া, গ্রাম ডালপার, কে গ্রেফতার করেন। তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া কুমিল্লা হইতে আসামি সাব্বির হোসেন, পিতা জলফু মিয়া, উত্তর চর্থা, কুমিল্লা কে নিশ্চিন্তপুর এলাকা থেকে ও চোর দলের সরদার মোজাম্মেল প্রকাশ দিপু, পিতা জাহাঙ্গীর আলম ভূঁইয়া, গ্রাম মনোহরপুর, থানা ব্রাহ্মণপাড়া কুমিল্লা কে গ্রেফতার করেন। আসামি দিপুকে জিজ্ঞাসাবাদে সে তাহার সঙ্গীয় অপরাপর চোরদের কথা স্বীকার করে।
চোর দলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান।

বাদী ইয়ামিন থানা পুলিশ কে ধন্যবাদ জানিয়ে বলেন চুরি হওয়া একটি মোটরসাইকেল ও একটি মোবাইল উদ্ধার হয়েছে এখন পর্যন্ত দামি আরো দুইটি মোবাইল উদ্ধার হয়নি। এবং চোর চক্রের সাবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

প্রিন্ট করুন