নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচংয়ে বিশেষ অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার সহযোগী একজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বুড়িচং উপজেলার ২ নম্বর বাকশিমুল ইউনিয়নের ভৈরবপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। স্থানীয় মমিন হোসেনের বাড়ির টিনসেড টয়লেটের পেছনের খালি জায়গা থেকে গাঁজার বস্তা উদ্ধার করা হয়।
অভিযানে ভৈরবপুর দক্ষিণ পাড়ার মৃত আঃ রহিমের ছেলে আনোয়ার হোসেন (২৫) কে হাতেনাতে আটক করে পুলিশ। তবে তার সহযোগী পালিয়ে যায়।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে

নিজস্ব প্রতিবেদক