প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

পীরযাত্রাপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বুড়িচং প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় ইউনিয়নের সাদেকপুর বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব হাজী জসিম উদ্দিন, সাবেক সদস্য সচিব কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব এটিএম মিজানুর রহমান, সভাপতি বুড়িচং উপজেলা বিএনপি।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাজী কবির হোসেন, সাধারণ সম্পাদক বুড়িচং উপজেলা বিএনপি। উদ্বোধক ছিলেন সানাউল্লা মোল্লা, সভাপতি বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –

  • হুমায়ুন কবির বাবুল, সাংগঠনিক সম্পাদক বুড়িচং উপজেলা বিএনপি

  • অধ্যাপক কামরুল হাসান নাসিম, সভাপতি পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপি

  • মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক বুড়িচং উপজেলা শ্রমিক দল

  • হাজী নওসের আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপি

  • জনাব মোঃ খোকন মেম্বার, সাংগঠনিক সম্পাদক পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপি

  • জনাব মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক বুড়িচং উপজেলা শ্রমিক দল

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কবির হোসেন, শ্রমিক নেতা পীরযাত্রাপুর ইউনিয়ন শ্রমিক দল।

সম্মেলন শেষে পীরযাত্রাপুর ইউনিয়ন শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন –

  • সভাপতি: কবির হোসেন

  • সিনিয়র সহ-সভাপতি: মোঃ আলিম

  • সাধারণ সম্পাদক: কামাল হোসেন

  • সাংগঠনিক সম্পাদক: বাছির

সম্মেলনে স্থানীয় ও উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন