লাকসাম-মনোহরগঞ্জ সড়কের দীর্ঘদিনের ভোগান্তি অবসান হলো অবশেষে। সড়কের বিপজ্জনক মরণফাঁদ নিজ উদ্যোগে ভরাট করেছেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন।
এলাকাবাসীর অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়কের গর্ত ও খানাখন্দে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা থেকে যাত্রী ও পথচারীরা আতঙ্কের মধ্যে চলাচল করছিলেন। ব্যবসায়িক যোগাযোগের অন্যতম প্রাণকেন্দ্র হওয়ায় সড়কটির বেহাল দশায় সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও ভোগান্তিতে পড়েন।
এই সড়কের বেহাল দশা নিয়ে পূর্বে ”দৈনিক কুমিল্লার ডাক” সহ দেশের শীর্ষস্থায়ী একাধিক গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যাহা দেখার পর কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করলেও হাজী মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি আমলে নিয়েছেন।
এ অবস্থায় হাজী মোহাম্মদ জসিম উদ্দিন স্বেচ্ছায় নিজ উদ্যোগে সড়কের মরণফাঁদ ভরাট করে চলাচলের উপযোগী করে তোলার কাজ শুরু করেন। তার এই উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পেয়েছে।
এলাকাবাসী ও মনোহরগঞ্জ বাজারের ব্যবসায়ীরা এ কাজের জন্য হাজী মোহাম্মদ জসিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, ব্যক্তিগত উদ্যোগে এভাবে জনস্বার্থে কাজ করা সত্যিই প্রশংসনীয়।

মো: সাখাওয়াত হোসেন (হৃদয়):