কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা ইউসুফ মোল্লা টিপুর নিজস্ব অর্থায়নে মহানগরের ১৭নং ওয়ার্ডে জরাজীর্ণ শহীদ মিনার পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘদিন অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শহীদ মিনারটি এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পুনর্নির্মাণের উদ্যোগ নেন ইউসুফ মোল্লা টিপু। তার অর্থায়নে শুরু হওয়া এ কাজের ফলে স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।
উদ্বোধনকালে কুমিল্লা মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এলাকাবাসী এ উদ্যোগের জন্য ইউসুফ মোল্লা টিপুকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

রুহুল আমিন চৌধুরী সুমন